• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ দুইজন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১২টায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা সহ দুইজনকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। অভিযান পরিচালিত হয় দক্ষিণ বিল্লাপাড়া, বসন্ত পুকুর পাড়া ও কাশেমের ডেকোরেশন দোকান এলাকায়।

আটকরা হলেন, মোহাম্মদ তারেক (পিতা: আবুল কাশেম) মিনারুল আলম (পিতা: নুরুল আলম) দু’জনই ছদাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ইয়াবা সেবন অবস্থায় ছিলেন। দেহ তল্লাশীর সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়: ১টি এয়ার পিস্তল (NP60 Draco, Precihole Sports Pvt Ltd, Made in India) ২টি বার বোর শর্টগানের কার্তুজ (লিডবল),১টি লোহার স্টিক, ৩টি স্মার্টফোন, ৬টি বাটন ফোন, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেফতারের পর আসামীদের প্রেস ব্রিফিংয়ের জন্য পুলিশ সুপার, চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত সামগ্রীর উৎস খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মোহাম্মদ তারেকের বিরুদ্ধে পূর্বে সাতকানিয়া থানায় ৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা মামলার ওয়ারেন্টও রয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo