• সমগ্র বাংলা

গোপালপুরে অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসরভাতা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ, গোপালপুর-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবসর গ্রহণের পর দীর্ঘদিন অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ থেকে বঞ্চিত হয়ে অনেক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। কেউ কেউ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে মৃত্যুবরণ করেন। বক্তারা আরও বলেন,

“এই টাকা কর্মজীবনে আমাদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হয়। তাই অবসর গ্রহণের ৬ মাসের মধ্যেই ভাতা পরিশোধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়রুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ আলী, সেক্রেটারি ওয়াহেদ আকন্দ বকুল, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo