• সমগ্র বাংলা

শ্রীপুরে তারেক রহমানের জন্মদিনে মিলাদ, দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় এতিমদের মধ্যে খাবারও বিতরন করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ যোহর উপজেলার মাওনা চৌরাস্তার বায়তুল আমান জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo