• সমগ্র বাংলা

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদ থেকে পদত্যাগের একদিন পরই ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী।

মঙ্গলবার (১৯ বুধবার) বিকেলে চরমোনাই পীর মুফতি রেজাউল করীমের সান্নিধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বশীলদের হাতে যোগদানের ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নতুন রাজনৈতিক ঠিকানা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নেন।

এর আগে সোমবার তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতির পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। যোগদান প্রসঙ্গে দৌলতুজ্জামান আনসারী গণমাধ্যমকে বলেন, “দেশ ও জনগণের কল্যাণে আদর্শিক প্ল্যাটফর্ম হিসেবেই আমি ইসলামী আন্দোলনকে বেছে নিয়েছি।”

ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে। তার যোগদানের খবরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo