• সমগ্র বাংলা

নওগাঁয় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ সভা কক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব-কাম-কম্পিউটার অপারেটরগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালত সম্পর্কে এবং ডিএমআইই বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন এবং মূল্যায়ন বিষয়ে এবং মাস শেষে কিভাবে প্রতিবেদন করতে হয় সেই বিষয়ে ডিএমআইই এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণার্থীদের হাতে কলমে রিপোর্ট করার প্রক্রিয়া শেখানো হয়। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ম্যানেজার সুভাষ সরকার এবং সদর উপজেলা কোঅডিনেটর হোসনে আরা স্বপ্না। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান অবশ্যই সকলকে মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। তবেই সেবা গ্রহিতারা গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানবেন এবং গ্রাম আদালত বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপগুলো শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo