• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৬ ফার্মেসিকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখার অপরাধে ছয় ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদরপুর বাজার মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এ শাস্তি দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান ও সদরপুর থানা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব দোকানগুলোতে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি করা হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মেসার্স খান ফার্মসিকে ৩ হাজার, আয়শা মেডিকেল হলকে ৩ হাজার, মেসার্স মা ফার্মেসিকে ৩ হাজার, চৌধুরী মেডিকেল হলকে ৫ হাজার, সর্ত্য ফার্মেসিকে ৩ হাজার, জয় মা ফার্মসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ফার্মেসিগুলোতে ওষুধ ও কসমেটিকস আইনে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo