• সমগ্র বাংলা

শার্শার বাগআঁচড়া বিএনপির উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকাল ৪ টার সময় উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ‍্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩ টার মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৈঠকে যোগ দিতে দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগআঁচড়া এলাকা। উঠান বৈঠক পরিণত হয় জনসমুদ্রে।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্বাবধানে  এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। 

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। 

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির  আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন,সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ,জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

মন্তব্য (০)





image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

  • company_logo