• আন্তর্জাতিক

হজযাত্রীদের দুঃসংবাদ দিল সৌদি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। ক্যানসার, হার্ট, কিডনি, জটিল ফুসফুস ও লিভার রোগ, সংক্রামক রোগসহ নানা জটিল অসুস্থতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।এছাড়া গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। 

সোমবার (১৭ নভেস্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল

প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর অসুস্থ হজযাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও কার্যকর করা হয়েছে। এ ক্ষেত্রে ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিডনি রোগ বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা, হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত রোগীরা, গুরুতর স্নায়ু ও মানসিক অসুস্থতা, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া বা গুরুতর প্রতিবন্ধিতা আক্রান্ত ব্যক্তিরাও হজে অংশগ্রহণ করতে পারবেন না।

তা ছাড়া আলঝেইমার, মৃগীরোগ, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর ও অন্তঃসত্ত্বা নারীরাও হজে অংশ নিতে পারবেন না। ক্যানসার রোগীদের জন্যও একই নিষেধাজ্ঞা থাকবে।

দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থদের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সৌদি মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo