• খেলাধুলা

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা হারে হোয়াইটওয়াশ হলো শ্রীলংকা ক্রিকেট দল। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬ উইকেটে হেরে যায় লংকানরা।

এদিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলংকা। ৩০০ বলে ২১২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় লাভ করে পাকিস্তান।

দলের জয়ে ৯২ বলে চার বাউন্ডারিতে ৬১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। ১১৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে হুসেইন তালাতের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিজয়ান। ৫৭ বলে এক বাউন্ডারিতে ৪২ রান করেন হুসেইন তালাত। ৪৫ বলে আট বাউন্ডারিতে ৫৫ রান করেন ওপেনার ফখর জামান।

রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। ৮.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৫ রান স্কোর বোর্ডে যোগ করে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। তিনি হারিস রউফের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন। 

দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার কামিল মিশ্রা। তিনি ৩০ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে আউট হন। দলীয় ১১২ ও ১২৩ রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। 

অধিনায়ক কুশাল মেন্ডিস ৫৪ বলে ৩ বাউন্ডারিতে ৩৪ রান করলেও ৯ বলে ১০ রানের বেশি করতে পারেননি কামিন্দু মেন্ডিস। এরপর দলের হয়ে একাই লড়াই করে যান সাদিরা সামারাবিক্রমা। তিনি দলের হয়ে হয়ে ৬৫ বলে দুই বাউন্ডারিতে সর্বোচ্চ ৪৮ রান করেন।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। দুটি করে উইকেট নেন হারিস রউফ ও ফয়সাল আকরাম।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo