ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলংকা ক্রিকেট দল। সফরে গিয়ে টানা দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে লংকানরা।
আজ রোববার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। ৮.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৫ রান স্কোর বোর্ডে যোগ করে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। তিনি হারিস রউফের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন।
দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার কামিল মিশ্রা। তিনি ৩০ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে আউট হন। দলীয় ১১২ ও ১২৩ রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস।
অধিনায়ক কুশাল মেন্ডিস ৫৪ বলে ৩ বাউন্ডারিতে ৩৪ রান করে ফেরেন। ৯ বলে মাত্র ১০ রানে ফেরেন কামিন্দু মেন্ডিস। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন সাদিরা সামারাবিক্রমা ও জেনিথ লিয়ানাগে।
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...
স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...
স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

মন্তব্য (০)