• সমগ্র বাংলা

ভারত থেকে ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতের জয়ন্তীপুর এলাকা থেকে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর বিওপি ও পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে তাদেরকে হস্তান্তর করা হয়।

বৈঠকে রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার  মিজানুর রহমান এবং পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন। এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনার পর বিএসএফ কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের নথিপত্রসহ বিজিবির নিকট হস্তান্তর করে।

হস্তান্তরপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের মধ্যে নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৫ জন রয়েছেন। তারা হলেন, আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) এবং আব্দুল্লাহ আল মামুন (২৯)।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ডসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। তারা গত তিন থেকে চার বছর ধরে ভারতের কলকাতা অঞ্চলে অবস্থান করছিলেন। কর্মসংস্থানের উদ্দেশ্যে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পরবর্তীতে রঘুনাথপুর বিওপি কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া অনুযায়ী হস্তান্তরকৃত নাগরিকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo