• সমগ্র বাংলা

দিনাজপুরে কালোবাজারে সার বিক্রির প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : কৃষকের জন্য বিএডিসির বরাদ্ধ সার কালোবাজারে বিক্রির   প্রতিবাদে এবং লাইসেন্স বাতিলসহ ডিলারের বিচারের দাবিতে হাতে কোদাল ও বাউকা হাতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি করেছে কৃষকরা।

আজ রোববার সকালে ওই কর্মসূচি পালন করেছে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কৃষকরা।  পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।  

স্মারকলিপিতে দাবি করা হয়, ৪নং শেখপুরার মাস্তান বাজার এলাকার বিএডিসি সার ডিলার মেসার্স আমেনা ট্রেডার্সের সত্বাধিকারী আবেদুল ইসলাম দীর্ঘদিন ধরেই বরাদ্ধ সার কৃষকদের কাছে বিক্রি না করে বেশী লাভের আশায়  কালো বাজারে বিক্রি করে আসছে। খোলা বাজারে অতিরিক্ত দামে সার কিনে চাষাবাদ করায় ফসল উৎপাদন খরচ বাড়ছে।

এদিকে গত ১০ নভেম্বর শহরের মহারাজা মোড়ে সারভর্তি ট্রাক্টরসহ চালকসহ ৪ জনকে  আটক করে কোতয়ালী পুলিশের হাতে তুলে দেন তারা। ওই সার বিএডিসির স্হানীয় ডিলার  আবেদুল ইসলামের বলে অভিযোগ করছেন কৃষকরা। তবে স্থানীয়দের চাপের মুখে চালক স্বীকার করেন ট্রাক্টর ভর্তি সারের মালিক আবেদুল ইসলাম। পরে এব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন বিএডিসির একজন কর্মকর্তা।  তবে কারো বিরুদ্ধে কোন আইনি ব্যবস্হা নেওয়া হয়নি। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo