• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে সড়কের পাশে থামিয়ে রাখা মিনিবাসে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে থামিয়ে রাখা  একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকাল আনুমানিক ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, মিনিবাসটি (নম্বর: ঢাকা মেট্রো-জ ১১-০৩৩৮) শুক্রবার রাতে চালক সেখানে রেখে চলে যান। পরে শনিবার সকালে বাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে তখন যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও এটি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণেও হতে পারে বলে জানিয়েছে পুলিশ।  এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানায় ওসি শাহিনুর আলম।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo