• খেলাধুলা

‘হামজা উঠে যাওয়ায় আমাদের জন্য সুবিধা হয়েছে’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মাত্র ২ মিনিটের আক্ষেপ। খেলার একিবারে শেষ মুহূর্তে গোল খেয়ে জয়বঞ্চিত হয় লাল সবুজের দল। ইনজুরির টাইমে গোল খাওয়ায় হতাশা নিয়ে ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে। 

বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল। হামজার জোড়া গোলে বাংলাদেশ খেলায় লিড নেয়। ৮০ মিনিটে হামজাকে উঠিয়ে নেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তাকে উঠিয়ে নেওয়ার ফায়দা লুটেছে নেপাল। 

খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসিমুখে এলেন নেপালের কোচ হড়ি খাড়কা। তিনি বলেন, ‘হামজা পুরো ম্যাচে মাঠে থাকলে আমাদের জন্য কষ্ট হতো। সে না থাকায় আমাদের জন্য সুবিধা হয়েছে।’

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে হামজা ম্যাজিকে বাংলাদেশ ২-১ গোলের লিড পায়। দর্শনীয় বাইসাইকেল কিকে গোলের পর পেনাল্টি থেকে জাল কাঁপান তিনি। প্রথম গোলে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডারকে কৃতিত্ব দিলেও দ্বিতীয় গোল নিয়ে আপত্তি রয়েছে নেপাল কোচের। 

তিনি বলেন, ‘প্রথম গোলটি অত্যন্ত অসাধারণ হয়েছে। তবে দ্বিতীয় গোলের পেনাল্টি নিয়ে আমার প্রশ্ন রয়েছে। এটা আমার দৃষ্টিতে পেনাল্টি হয়নি।’ 

খাড়কা আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। এই ড্র আমাদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য কাজে দেবে।’

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo