• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ময়মনসিংহের যৌথ উদ্যোগে এক রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে রোডশোটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন একটি নীরব ঘাতক। যথা সময়ে সঠিক চিকিৎসা না নিলে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এমনকি অঙ্গহানির মতো ভয়াবহ জটিলতা সৃষ্টি করতে পারে। এসব কারণে মৃত্যুঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।

আলোচকরা আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। তবে দেশে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তৃণমূলে রোগীরা এখনও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এখনই প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে ডায়াবেটিস বিশেষজ্ঞ নিয়োগ জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পলক চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আসমাউল হুসনা আখি, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা।

ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুধু চলতি বছরের অক্টোবর মাসেই ঈশ্বরগঞ্জ উপজেলায় আমাদের স্বাস্থ্যকর্মীরা ৫শ ৮১ জন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত করেছেন। এটি ইঙ্গিত দেয় যে, ডায়াবেটিস এখন গ্রামীণ এলাকাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। সচেতনতা বাড়ানোই এখন সবচেয়ে জরুরি।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo