• সমগ্র বাংলা

‎উলিপুরে বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম নির্বাচনী এলাকায় বিশাল মোটরসাইকেল করে শোডাউনের মাধ্যমে প্রচারনা শুরু করেছেন।
‎
‎বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল ও দূর্গাপুর ইউনিয়ন হয়ে পৌরসভায় হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে এ শোডাউন করেন।
‎
‎জানা গেছে, বিএনপির কেন্দ্র থেকে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জনপ্রিয় বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষনা করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বুধবার নিজ নির্বাচনী এলাকা উলিপুরে রওনা দেন। তাসভীর উল ইসলাম উলিপুরে পৌছেলে নেতা-কর্মীরা তাকে অভ্যত্থনা জানায়। এ সময় কয়েক হাজার মোটরসাইকেলে নেতা-কর্মীরা শোডাউন করেন। মোটরসাইকেলের বহর নিয়ে নেতা-কর্মীরা সংসদীয় আসনের তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল, দূর্গাপুর, বুড়াবুড়ি, হাতিয়া, ধামশ্রেনী, ধরনীবাড়ী ইউনিয়ন ও পৌরসভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
‎
‎এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম বলেন, আমাকে বিএনপির প্রার্থী ঘোষনা করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। কুড়িগ্রামের চারটি আসনে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে সংসদে অনেক বড় ভূমিকা রাখতে পারবো। এই এলাকার নদী ভাঙ্গন ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চেষ্টা করবো। জনগন আমাদের সাথে রয়েছে, আমাদের কোনো ভয় নেই। আসন্ন নির্বাচন যেনো সুষ্ঠভাবে পরিচালনা করতে পারি এজন্য সবাই সহযোগিতা করবেন।
‎
‎মোটর সাইকেল শোডাউনে তাসভীর উল ইসলামের সহধর্মীনি ডা. রেয়ান আনিস, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকারসহ ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo