• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা-বোমা তৈরি সরঞ্জাম সহ আটক-৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের প্রবাসী টিটু সরদারের বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা,পেট্রোল, বোমা তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

 আটককৃতরা টাঙ্গাইলের আলতাফ হোসেনের ছেল রাজ ইসলাম,চাঁদপুরের নুর মোহাম্মদের ছেলে রাকিব ও সুনামগঞ্জের জালাল মিয়ার ছেলে জিয়াউর রহমান বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

পুলিশ  ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই গ্রামের ওমান প্রবাসী  টিটু সর্দারের বাড়ীর নির্জন  ৪ চালা টিনের বসত ঘরের ভিতর ভেতর থেকে বিপুল পরিমাণ পেট্রল বোমা, ককটেল বোমা তৈরি সরঞ্জাম সহ তিন যুবককে আটক করে।

  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় বোমা তৈরিতে ব্যস্ত ছিল ওই তিন যুবক, আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গেলে তিনজনকেই আটক করতে সক্ষম হয় এ সময় একজন হাতে আহত হয়।  আমরা সকল যন্ত্রপাতিসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে বিস্তারিত  প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে। 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo