• সমগ্র বাংলা

ফরিদপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ গ্রেফতার হওয়া ফরিদপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধা সাড়ে ছয়টার দিকে তাকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, ১৩ তারিখে ঢাকা লকডাউন সফল করতে সাবেক সাংসদ মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তাকে পাঁচ লাখ টাকা দিয়েছিলো, যার মধ্যে চার লাখ টাকা তিনি খরচ করেছেন। পুলিশ সুপার জানান, ফারুক হোসেনের নামে ফরিদপুরের কোতয়ালী থাকায় চারটি এবং রাজধানীর সুত্রাপুর থানায় দুটি, মোট ছয়টি মামলা রয়েছে।

তিনি জানান, তার সাথে আটক হওয়া নারী মহিলা যুবলীগের সদস্য, তবে আপত্তিকর অবস্থায় পাওয়ার রটনা সত্য নয়।

পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হবে ফারুক হোসেনের বিরুদ্ধে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo