• সমগ্র বাংলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া প্রতিনিধিদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজারো যাত্রী ও শত শত পণ্যবাহী যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কটি বর্তমানে দুই লেন হওয়ায় নিয়মিত যানজট, দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে কক্সবাজারে পর্যটক বৃদ্ধি ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় মহাসড়কটি এখন অচল অবস্থার সৃষ্টি করছে।

তারা আরও বলেন, সড়কটি ৬ লেনে উন্নীত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যাতায়াত সহজ হবে, পণ্য পরিবহন সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে। পাশাপাশি পর্যটন শিল্পে গতি আসবে, স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং সড়ক দুর্ঘটনা কমে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু দুই জেলার সংযোগ নয়, এটি দক্ষিণ-পূর্বাঞ্চলের বাণিজ্যিক ও পর্যটন উন্নয়নের অন্যতম প্রধান অবলম্বন। তাই দ্রুত সড়কটিকে ৬ লেনে উন্নীত করার সরকারি উদ্যোগ নেওয়া জরুরি।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রতিনিধিদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এখন জাতীয় পর্যায়ে একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হবে এবং জনগণের দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন— লোহাগাড়া প্রতিনিধি তামিম মির্জা,  চকরিয়া উপজেলা প্রতিনিধি মো: ইব্রাহিম হোসেন ফারুকী, সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফী,এস আই রাসেদ পরিবহন সমিতি, লোহাগাড়া উপজেলা প্রতিনিধি আবু বক্কর, সাতকানিয়া উপজেলা  প্রতিনিধি মোহাম্মদ হোসাইন (মাসুম), সাতকানিয়া উপজেলা প্রতিনিধি তামিম চৌধুরী।

প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে অচিরেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত হয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে।

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo