• সমগ্র বাংলা

নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৮দিন অতিবাহিত হলেও কোন সন্ধান পাওয়া যায়নি গৃহবধু নূপুর আক্তারের। নিরুপায় হয়ে স্বামী আব্দুল মান্নান গত ৩ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানায় দায়ের করা ডায়েরীতে উল্লেখ করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিপুর ২য় গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী দুই সন্তানের জননী নূপুর আক্তার (৩২) গত ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হন।

নিখোঁজের পর স্বামী আব্দুল মান্নান নূপুরের বাবার বাড়ীসহ নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি।

নূপুরের স্বামী আব্দুল মান্নান (৩৫) জানান, আমার স্ত্রী নূপুর আক্তারের কিছু মানসিক সমস্যা ছিল। তাকে কয়েকবার চিকিৎসাও করানো হয়। মাসখানেক আগে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে অন্য গ্রামে চলে গিয়েছিল। পরে পাশের গ্রামের লোকজনের সংবাদের ভিত্তিতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু এবার গত ২৪ তারিখ নিখোঁজের পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, নূপুরের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ১ইঞ্চি। সে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ সন্ধান পেলে ০১৭৪৫-৪৭০৮৭৭ এই মোবাইল নাম্বারে কল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন স্বামী মান্নান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং নিখোঁজ নারীকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo