• খেলাধুলা

যে কারণে চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার কর্মকর্তাকে ওএসডি করেছে। দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী। 

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন ও কর্মকর্তা সারফরাজ বাবু।

এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বোর্ড অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জাহানারার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

এ ঘটনার তদন্তে গত ৮ অক্টোবর (শনিবার) বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

বিসিবি জানিয়েছে, তদন্ত কমিটি দ্রুত বিষয়টি যাচাই করে প্রতিবেদন দেবে এবং প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo