• সমগ্র বাংলা

‎যে ৩ জেলার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্তিক শেষ না হতেই উত্তরের হিমেল হওয়া ও ঘাসের ওপর শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের আমেজে কুয়াশায় মোড়ানো থাকছে দেশের বিভিন্ন জনপদ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল।
‎
‎এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে পড়তে শুরু করেছে কুয়াশা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। তবে সূর্য উঁকি দিলেই কেটে যায় কুয়াশা। এদিকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা।
‎
‎গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ১৭ দশমিক ৭ ডিগ্রি ও নওগাঁর বদলগাছীতে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 
‎
‎আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন সারা দেশে দিন ও রাতে ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। ফলে শীত অনুভূত হবে। এ ছাড়া দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo