ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
সমাজসেবক নুরুল হক সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার যুব উন্নয়ন প্রশিক্ষক কর্মকর্তা রুহুল আমিন , আরএমটিপি প্রকল্পের ভিসিএফ মোকলেছুর রহমান, এভিসিএফ মো. ইউসুফ আলী ও জাহিদ উদ্যোক্তা আলমিনসহ খামারিরা।
বক্তারা বলেন,নিরাপদ ও টেকসই মাছ চাষের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।”
তারা আরও বলেন, গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষের আধুনিক পদ্ধতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিলে উৎপাদন বৃদ্ধি ও বাজারে মানসম্মত পণ্য সরবরাহ সম্ভব হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের চাষের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...
ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

মন্তব্য (০)