• সমগ্র বাংলা

শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিএনপি নেতাসহ গ্রেপ্তার-৭

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর রাতভর অভিযানে বিএনপির নেতা ও জাতীয় সাংসদ নির্বাচনে গাজীপুর- ৩ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী মো. এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় দুটি আগ্নেয়াস্ত্র, ওয়াকি টকি, ম্যাগজিন, গুলি উদ্ধার করা হয়েছে। এসময় যৌথ বাহিনী আরও ছয়জনকে গ্রেপ্তার করে।

 বুধবার (৫ নভেম্বর ( দিবাগত রাত সোয়া ২টা থেকে অভিযান পরিচালনা করে ভোররাতে শেষ করে যৌথ বাহিনী।

গ্রেপ্তারকৃত মো. এনামুল হক মোল্লা (৫০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের প্রয়াত আহাদ আলীর ছেলে। তিনি মক্কা নগরীর মেছপালা বিএনপির সভাপতি ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, শওকত মীর (৪৫), জাহিদ মিয়া (৪০), মোস্তফা কামাল (৩২), সিদ্দিকুর রহমান (৩৪), বুলবুল মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেন (৪৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক পরিচালনায় মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর (৪৬ ডিব লোকেটিং) এর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে এনামুল হক মোল্লাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের তথ্য মতে এনামুল হক মোল্লার বহুতল ভবনের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২ বিদেশি পিস্তল, ৩ ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, ৪টি বেটন, ২ ইলেকট্রনিক শর্ট মেশিন, একটি হ্যামার নীলগান ও ১টি চাকু উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, যৌথ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘ ১৫ বছর যাবৎ সৌদি প্রবাসী ছিলেন গ্রেপ্তারকৃত বিএনপির নেতা। গত বছরে আওয়ামিলীগ সরকারের পতনের কিছুদিন পর দেশে ফেরেন তিনি। এরপর থেকে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন তিনি। এবং গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে চালিয়েছেন প্রচার-প্রচারণা। ফেস্টুন ব্যানার লিফলেট টানিয়েছেন পুরো নির্বাচনী এলাকায়। গত কয়েকদিন পূর্বে বিএনপির মনোনয়ন ঘোষণার পরপরই তিনি তার ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo