ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি নেতাদের দিয়ে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন পদ বঞ্চিত নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেন, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে আওয়ামী লীগ থেকে আসা কয়েকজনকে বিএনপিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দের কমিটি করেছেন। বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে আংশিক অবরোধ সৃষ্টি হয়।
এসময় সড়ক দিয়ে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিক্ষুব্ধরা তার গাড়ি ঘিরে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

মন্তব্য (০)