• সমগ্র বাংলা

বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের ধার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মোফাজ্জল হোসেন মোফা( ৫২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন মোফাজ্জল। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। পরবর্তীতে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মোফাজ্জলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধ কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটিরও সন্ধান মেলেনি। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুধু অটো ছিনতাই থেকে এই হত্যাকাণ্ড, এমনটা মনে হচ্ছে না। তারা মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করাসহ নিবিড়ভাবে তদন্ত চালাচ্ছেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

১

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

  • company_logo