• সমগ্র বাংলা

নড়াইলে আলোচিত হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

নড়াইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বলেন, রায়ে আশা বেগম ও আরাফাত শেখকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আসামি রোমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রোমান আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামি শাবানা বেগমকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে মাসুম ফকির বাড়িতে না ফেরায় তাঁর স্ত্রী মোবাইলে ফোন দেন। মাসুম জানান, “আমি একটু পরে আসতেছি।” কিছুক্ষণ পর পুনরায় ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। সেই রাতে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পাঁচ দিন পর, ১৩ ডিসেম্বর ২০১৬ সকালে লোহাগড়া থানার নলদী ইউনিয়নের জালালসী গ্রামের তপন বিশ্বাসের বাড়ির দক্ষিণ পাশে নবগঙ্গা নদীর উত্তর তীরে চরের ওপর একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নলদী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পরবর্তীতে নিহতের পরিবার লাশটি মাসুম ফকিরের বলে সনাক্ত করে।

এরপর ১৫ ডিসেম্বর ২০১৬ তারিখে নিহতের ভাই মো. শহিদুল ফকির বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় নয় বছর পর আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo