• সমগ্র বাংলা

দোহারে ২৬৩ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ আলহাজ্ব মোল্লা (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃত আলহাজ্ব মোল্লা উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষিপ্রসাদ গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দোহারে অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবা সহ আলহাজ্ব মোল্লাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য আটাত্তর হাজার নয়শত টাকা।
র‍্যাব-১০ আরও জানায়, গ্রেপ্তারকৃত আলহাজ্ব দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবস্যা করে আসছে। নিয়মিত মামলায় তাকে দোহার থানায় হস্তান্তর করে আদালতে প্রেরণ করা হবে।
মাদক নির্মুলে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১০।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo