• সমগ্র বাংলা

টাঙ্গাইলের দুর্গম চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চল শুশুয়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম এর আওতায় ৬৯ জন শিশুর মাঝে পোশাক ও জুতা বিতরণ করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বেলা ৩টায় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে ৬৮ জন কন্যা শিশুকে বোরখা, থ্রি-পিস, জুতা ও স্কার্ফ এবং ১ জন ছেলে শিশুকে শার্ট-প্যান্ট, পাঞ্জাবি, পাজামা ও জুতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান, সুশীলনের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন, ও ভলান্টিয়ার রাশিদা খাতুন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা বকলুজ্জামান এবং মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।

সুবিধাভোগী শিশুরা জানান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের সহায়তায় তারা বছরজুড়ে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সহায়তা, পোশাক, খেলাধুলার সরঞ্জাম, ঈদ উপহার, ছাতা, ব্যাগ, পানির পটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। তারা আরও বলেন, বন্যাকবলিত এলাকা হওয়ায় আমাদের অভিভাবকেরা এসব দিতে পারতেন না। এখন এসব পেয়ে আমরা নিয়মিত মাদরাসায় যেতে পারছি।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo