ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুর বার সমিতির সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফরিদপুর জেলা বার সমিতির সামনে গিয়ে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জসিম মৃধা, সদস্য সচিব মোঃ শফিক উদ্দিন মুন্সী, জেলা বার সমিতির সভাপতি খন্দকার লুৎফর রহমান পিলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, হাফিজুর রহমান হাফিজ সহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...
বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

মন্তব্য (০)