• আন্তর্জাতিক

‎কেনিয়ায় ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ২১

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার পশ্চিমাঞ্চলের রিফট ভ্যালি অঞ্চলে আকস্মিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। টানা ভারি বৃষ্টিপাতের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভূমিধসের পর এখনও ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিএনএনের। 

‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার (১ নভেম্বর) ভোরে প্রবল বর্ষণের পর চেসোঙ্গচ এলাকার পাহাড়ি ঢালে এই ভূমিধস আঘাত হানে। এতে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। গুরুতর আহত আরও ৩০ জনকে চিকিৎসার জন্য এলডোরেট শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।

‎এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঞ্জে নিশ্চিত করেছেন, এ পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

‎কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য সেনা ও পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

‎সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে এখন আগের চেয়ে অনেক বেশি ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা ঘটছে।

‎এদিকে, কেনিয়ার প্রতিবেশী রাষ্ট্র উগান্ডার পূর্বাঞ্চলেও গত সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে উগান্ডা রেড ক্রস জানিয়েছে।

মন্তব্য (০)





image

এখন থেকে যুক্তরাজ্যে আশ্রয় পেতে চাইলে গুনতে হবে ১৬ লাখ টাকা

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আরও কঠোর অভি...

image

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে...

image

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প...

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সম...

image

আফটারশকের আতঙ্কে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া...

image

হরমুজ থেকে শুধু আমরাই মাইন অপসারণ করব: ইরান

নিউজ ডেস্ক : ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্...

  • company_logo