• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্বে একাধিক টিম পৃথক অভিযান চালায়। ওসি’র নির্দেশনায় এসআই ফিরুজ আহমেদ ও এসআই জালাল উদ্দিন যৌথভাবে পৌরসভার চরনিখলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামি আকরাম হোসেনের ছেলে মারুফ মিয়া (২৫), মৃত আবু সিদ্দিকের ছেলে আলিফ জাহান পার্থ (২০) ও নূরুন নবীর ছেলে নূর হামীম রুশো (২০)কে গ্রেফতার করে।

অপরদিকে, এসআই রাশেদ মোশাররফের নেতৃত্বে উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে মাদক চোরাচালান মামলার আসামি চর শিহারী গ্রামের নূর ইসলামের ছেলে রাফি ইসলাম (২১)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

এছাড়া এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে আরও একটি অভিযানে মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাঁচপাড়া গ্রামের গেন্দু লাল রবি দাসের ছেলে রোপন রবি দাস (২৮) এবং বাশহাটি গ্রামের মৃত হাশেম উদ্দিন মেম্বারের ছেলে কাজল মিয়া (২১)কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ দুইজন, ১৭ পিস ভারতীয় কম্বলসহ একজন এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo