• সমগ্র বাংলা

রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এছাড়াও সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, উপজেলার বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

২

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৫

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

  • company_logo