• আন্তর্জাতিক

ট্রাম্প সিউলে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং নিশ্চিত করেছে তারা আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

‎দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’র বরাতে জানায়, কোরিয়া ইয়েলো সাগরে একটি কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি উপরের দিকে উৎক্ষেপণ করা হয়। যা প্রায় সাত হাজার ৮০০ সেকেন্ড আকাশে উড়েছিল।

‎কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এর আগে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অক্টোবরের ২২ তারিখে। দুটি হাইপারসনিক প্রজেকটাইল নিক্ষেপ করেছিল।

‎ইয়েলো সাগরে এমন সময় কিম জং উনের দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যার কিছুক্ষণ পরই উত্তর কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এশিয়া সফরের চতুর্থ দিনে বুধবার স্থানীয় সময় পৌনে বারোটার দিকে ট্রাম্প পৌঁছান দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে।

‎প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর আজই দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo