• আন্তর্জাতিক

কেনিয়ায় পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, সব যাত্রী নিহতের আশঙ্কা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কেনিয়ার উপকূল দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে উড়োজাহাজের ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দেশটির উড্ডয়ন কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি

মাসাইমারা ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত কিচওয়া তেম্বো নামের একটি বেসরকারি এয়ারস্ট্রিপে অবতরণ করার কথা ছিল ওই ছোট উড়োজাহাজটির।

উড়োজাহাজটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে বিধ্বস্ত হয়।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা (কেসিএএ) এক বিবৃতিতে জানায়, ‘উড়োজাহাজে ১২ জন আরোহী ছিলেন।’

বিবৃতিতে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে সরকারি সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে যেয়ে এর কারণ অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।

আগস্টে অলাভজনক প্রতিষ্ঠান অ্যামরেফের একটি উড়োজাহাজ রাজধানী নাইরোবির শহরতলীতে বিধ্বস্ত হলে ছয় জন নিহত ও দুই জন আহত হন।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo