• সমগ্র বাংলা

শার্শায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : “যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) আছরের নামাজের পর নাভারণ বাজার থেকে শুরু হয়ে এক বিক্ষোভ মিছিল নাভারণ-সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।”
“সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান বলেন, আজ ২৮ অক্টোবর জাতীর ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামীলীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে, যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতা বিরোধী গণহত্যা।
এসময় আরও উপস্থিত ছিলেন, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য এনামুল হক ও মকবুল হুসাইন প্রমুখ।”

“সমাবেশে বক্তারা জনগণের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।” #

মন্তব্য (০)





image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

image

নড়াইলে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্ম...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...

image

বগুড়ায় মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হু...

৩

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...

image

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

৪

পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

৫

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

  • company_logo