ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের গাজীখালী এলাকা থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত মুরাদ (৬) বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
নিহত মুরাদের দাদা নাজিমুদ্দিন জানায়, সোমবার বিকেলে মুরাদ বাড়ির পাশে নদীর ধারে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। তাকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে গাজীখালী নদীতে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রনজিৎ সাহা জানায়, খবর পেয়ে নদী থেকে শিশু মুরাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইল...
বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের “উপজেলা উন্নয়...
পাবনা প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রা...

মন্তব্য (০)