ফাইল ছবি
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।’
কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’
কিম সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)