• আন্তর্জাতিক

‘পাকিস্তানকে আফগানিস্তানের সার্বভৌম অধিকারকে সম্মান করতে হবে’

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কাবুল ও কান্দাহারে আফগান বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা। এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আফগান হিউম্যান রাইটস অ্যালায়েন্স বলছে, সাধারণ আফগানরা ‘সন্ত্রাস চালিত রাজনীতির’ জন্য মূল্য দিচ্ছে।নিরীহ মানুষের রক্ত ​​এবং জাতীয় সার্বভৌমত্বের পবিত্রতাকে সম্মান করতে হবে। খবর খামা প্রেসের। 

বিবৃতিতে এই হামলাকে ‘আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর এ জোটটি বলছে, পাকিস্তান তালেবানের বিভিন্ন উপদলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সম্পর্কের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

একটি টেকসই আঞ্চলিক প্রতিক্রিয়ার আহ্বান জানিয়ে মানবাধিকার কর্মীরা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ এবং জঙ্গিবাদের অন্তর্নিহিত কারণ মোকাবেলা করার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। 

আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে তারা বলেন, সন্ত্রাসবাদ শিগগিরই আফগানিস্তানের সীমানা ছাড়িয়ে প্রসারিত হবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়াবে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। 

পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদদ দিচ্ছে কাবুল। তারা এই মদদ বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরেই। এরমধ্যে দুই সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। 

এর প্রতিশোধ নিতে সীমান্তে পাক সেনাদের ওপর হামলা চালায় আফগান সেনারা। এরপর এটি বড় সংঘর্ষে রূপ নেয়। যা কেড়ে নিয়েছে কয়েকশ প্রাণ।

আফগানিস্তান শুরু থেকে দাবি করছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেয় না।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo