• বিনোদন

মঞ্চে মাদক সেবনের অভিযোগ প্রিয়াংকার ভাসুরের বিরুদ্ধে

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ‘জোনাস ব্রাদার্স’-এর অংশ বলিউড দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস। তিন ভাইয়ের ব্যান্ডে নিক ও জো ছাড়াও রয়েছেন কেভিন জোনাস। এ মুহূর্তে বিতর্কে জড়িয়েছেন প্রিয়াংকা চোপড়ার ভাশুর জো জোনাস।‘

জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন নিক জোনাসের ভাই জো জোনাস।

সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা গিয়েছিল, জো জোনাসের পরনে নীল রঙের ডেনিম প্যান্ট ও কালো রঙের ভেস্ট। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে গিয়ে নাক মুছতে দেখা যায় তাকে। তার পর আয়নার দিকে তাকিয়ে নাকে কিছু একটা মুছে তিনি ফিরে আসেন মঞ্চে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেন, নাক দিয়ে কোকেন সেবন করছিলেন জো।

এ ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন জো জোনাস। ৩৬ বছর বয়সি আমেরিকান শিল্পী সংবাদমাধ্যমকে বলেন, আমি জীবনে কোনো দিন কোকেন স্পর্শ করিনি। মঞ্চে মাদকদ্রব্য ব্যবহার করলে তার আচরণ অন্য রকম হতো বলেও দাবি করেন জো।

এদিকে ব্যান্ডের অনুষ্ঠান দেখতে প্রায়ই উপস্থিত থাকেন প্রিয়াংকা চোপড়া। মঞ্চে স্বামী থাকলে, দর্শকাসন থেকে প্রায়ই করতালি দিয়ে উৎসাহ দেন অভিনেত্রী। প্রিয়াংকাকেও কাজে উৎসাহ দেন নিক জোনাস। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াংকার সঙ্গে সুখী দাম্পত্য নিয়ে মুখ খুলেছিলেন নিক। স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

সেই সময় নিক বলেছিলেন, আমি গত জন্মে বিশ্বাসী। অবশ্যই পুনর্জন্মেও বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। তিনি বলেন, এ চিন্তা আমাকে শান্তি দেয়। এই জন্মে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।

 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo