ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ১৩৭ রানেই ৭ উইকেট তুলে নেওয়া গিয়েছিল। তবে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন জাস্টিন গ্রিভস আর শেই হোপ। ৪৪ রানের জুটিতে স্বাগতিকদের দিচ্ছিলেন চোখরাঙানি। তবে অবিশ্বাস্য এক থ্রোতে সে জুটিটা ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ আশাটা প্রায় ছেড়েই দিয়েছিল বৈকি! ৭৭ রানের দূরত্বে তখনও দল। হাতে আছে মোটে ৩ উইকেট। এমন পরিস্থিতিতে টার্নিং উইকেটে কাজটা বেশ কঠিনই।
তবে সেখান থেকে দলকে আশা দেখানো শুরু করেন শেই হোপ। সঙ্গী হিসেবে পান জাস্টিন গ্রিভসকে। দুজন মিলে অষ্টম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন। আর সেটাই বাংলাদেশকে একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে দিচ্ছিল।
নিজেদের দোষেই এই জুটিটা ভাঙল ওয়েস্ট ইন্ডিজের। কভারে ঠেলে দিয়ে একটা রান চুরি করে নিতে চেয়েছিলেন হোপ। ওপাশ থেকে গ্রিভস ঠিক সময়েই দৌড় শুরু করেছিলেন।
তবে মিরাজের অবিশ্বাস্য এক থ্রো কাজটা করে দিল বাংলাদেশের। কিপারের প্রান্তে তার এই থ্রোই গ্রিভসের ইতি টেনে দেয়। বাংলাদেশকে ফেরায় ম্যাচে।
কাজটা অবশ্য এখনও শেষ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ এখন জয় থেকে মাত্র ৩৭ রানের দূরত্বে। আর বাংলাদেশের চাই ২ উইকেট।
নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...
স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...
স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

মন্তব্য (০)