• খেলাধুলা

বিশ্বকাপের সেমিতে উঠতে যে সমীকরণ বাংলাদেশের সামনে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ নারী ওয়ানডে বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে লঙ্কানদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। আজ সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় ভারতের ডি. ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় পেলে সেমির লড়াইয়ে টিকে থাকবে বাংলাদেশ। তবে সেখানেও রয়েছে জটিল সমীকরণ।

‎ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে। বাকি দুই প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ।

‎বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে এক জয় আর ৪ হারে ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে বাংলাদেশকে পরের দুটি ম্যাচেই জয় পেতে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ভারত ও নিউজিল্যান্ডের হারের দিকে। এই দুটি দলই ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে পেয়েছে। তবে রানরেটে এগিয়ে থেকে একধাপ ওপরে ৪ নম্বরে আছে ভারত।

‎অন্যদিকে, গতকাল ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ডের মেয়েরা। এতে বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। বাংলাদেশ আজকের ম্যাচে জয় পেলে লড়াই জমে উঠবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। কেননা শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

‎বাংলাদেশের সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় সাত নম্বরে আছে শ্রীলঙ্কা। ৫ ম্যাচে খেলে তারা ৩টিতে হেরেছে এবং ২টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। তাই তাদের আশা এখনও শেষ হয়ে যায়নি। নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে টিকে থাকার সুযোগ রয়েছে তাদেরও।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo