ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্কের একটি ডেলিভারি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড়। অসি এই বাঁহাতি পেসারের একটি ডেলিভারির গতি দেখানো হয়েছে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার। তিনি ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েন। তার সেই রেকর্ড আজও অক্ষত।
দুই দশকের বেশি সময় অক্ষত থাকা সেই রেকর্ডই কি আজ পার্থে ভারতের বিপক্ষে ভেঙে দিলেন স্টার্ক?
টিভি সম্প্রচারে স্টার্কের বলের যে গতি দেখানো হয়েছে, তা ভুল। সেটা ছিল গ্রাফিকসের ভুল। বলটির প্রকৃত গতি ছিল ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার।
মানবদেহের বায়োমেকানিকস গবেষণা মতে- বাস্তবে ১৭৬ কিলোমিটার গতিতে বোলিং করা সম্ভব নয়।
ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার দেখানো একটি প্রযুক্তিগত বা মানবীয় ভুল। হতে পারে রাডার মিসঅ্যালাইনমেন্ট, সফটওয়্যার বা সেন্সর ত্রুটি, কিংবা সম্প্রচারের গ্রাফিকসে কোনো ত্রুটি।
স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

মন্তব্য (০)