• বিনোদন

পরীমনির প্রশংসায় যা বললেন ইমরান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পরপরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের, যে গানে পরীমনিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে নিজেই জানিয়েছেন গায়ক ইমরান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘তুই কি আমার হবি রে’ এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।’

মূলত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় ব্যবহৃত হওয়া ‘তুই কি আমার হবি রে’ গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী। গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। এর ভিডিওতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা সিয়াম আহমেদ। 

গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমনি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিলেন দর্শকরা।

বিশেষ করে গানটিতে পরীমনির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গায়ক উল্লেখ করেছেন, গানটির ভিউ ইতোমধ্যে ১২৬ মিলিয়নের বেশি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo