• আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ মাদুরোর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মাদক চোরাচালান মোকাবিলার অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইকে) গোপন অভিযানের অনুমোদন দিয়ে কারকাসে অভ্যুত্থানের চেষ্টা করছেন। 

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প বুধবার জানান, তিনি ভেনেজুয়েলায় সিআইএ-কে গোপনে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। 

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কথা বিবেচনা করছেন। এটি একটি ‘নাটকীয় পদক্ষেপ’, যা ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার নৌকাকে লক্ষ্যবস্তু করে চালানো সিরিজ হামলার বাইরে হবে। 

ট্রাম্পের মন্তব্যের পর মাদুরো এটিকে ‘সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থান’ বলে নিন্দা করেন।

বামপন্থি এই নেতা এক ভাষণে বলেন, ‘ক্যারিবিয়ানে যুদ্ধকে না বলুন... শাসন পরিবর্তনকে না বলুন... সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থানকে না বলুন।’

বিশেষজ্ঞরা বারবার মার্কিন প্রেসিডেন্টের কিছু দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলানদের পক্ষ থেকে যে হুমকির কথা বলা হচ্ছে।

চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন বলেছিল, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলদের সঙ্গে ‘সশস্ত্র সংঘাত’র মধ্যে রয়েছে এবং এই সামরিক পদক্ষেপকে মাদক প্রবাহ বন্ধ করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে ন্যায্যতা দিয়েছে।

এই পদক্ষেপ কংগ্রেসের উভয় প্রধান রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে যে,  ট্রাম্প কার্যকরভাবে কংগ্রেসের অনুমোদন না নিয়েই এ যুদ্ধ চালাচ্ছেন। 

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo