• খেলাধুলা

নবির ব্যাটিং তাণ্ডব, ১২ বলেই ৩৮

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মোহাম্মদ নবির ব্যাটিং তাণ্ডবে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের চ্যালেঞ্জিং স্কোর। শেষ দুই ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৫ ও ১৯ রান আদায় করে দলকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন নবি।

৪৫ ওভারের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২২৬ রান। তখন মনে হয়ে ছিল আড়াইশ হয়তো হবে। কিন্তু শেষ দিকে নবির ঝড়ে সব হিসেব-নিকেশ পাল্টে যায়।

৪৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৪৯ রান। তখন ২৫ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নবি।

৪৯তম ওভারে মেহেদি হাসান মিরাজকে ৩টি ছক্কা হাঁকিয়ে ২৫ রান আদায় করে নেন নবি। শেষ ওভারে পেস বোলার হাসান মাহমুদকে তিন চার আর এক ছক্কায় নবি আদায় করে নেন ১৯ রান।

শেষ ১২ বলে নবি ৪টি ছক্কা আর তিনটি চারের সাহায্যে ৩৮ রান আদায় করে নেন।

তিনি ৩৭ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬২ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৯৩/৯ রানের চূড়ায়। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইবরাহিম জাদরান। ৪২ রান করেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo