• বিনোদন

একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জান: মাহি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি কাজের ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তেমনই একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সুইমিংপুলের নিচে নেওয়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন, একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জান? তার এই ক্যাপশন থেকে ধারণা করা যাচ্ছে, কাঙ্ক্ষিত দৃশ্য পেতে মাহিকে বেশ কসরত করতে হয়েছে।

নেটিজেনদের ধারণা, মাহি হয়তো কোনো ফটোশুট বা নাটকের শুটিংয়ের সময় এই ভিডিওটি করেছেন। বরাবরের মতো এবারও মাহির ভিডিওটি দ্রুতই সোশ্যালে ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যের ঘরে জমা হয়েছে ভক্তদের নানা প্রতিক্রিয়া।

ভিডিওটির কমেন্ট বক্সে একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘আহারে, কত কষ্ট করো তুমি।’ আরেকজন লিখেছেন, ‘পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের।’ অনেকেই তার এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।

 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo