• সমগ্র বাংলা

খানসামায় র‍্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ ২ জনকে পাচারকারী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় র‍্যাবের অভিযানে কষ্টি পাথরের বিষ্ণ মুর্তি উদ্ধার করা হয়েছে। পাচারে জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে তারা।

র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গন মাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানান, চোরাকারবারীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান  অভিযানে গতকাল সোমবার দিনাজপুরস্হ সিপিসি-১ এর একটি দল খানসামার ২ নং ভেরবেড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামের জনৈক আব্দুল মাজেদের (৫০) বসতবাড়ীতে অভিযান চালায়। বসতবাড়ী তল্লাশীর সময় রান্নাঘর হতে ৯ কেজি ২৫০ গ্রাম কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে তারা। 

এসময় আব্দুল মৃত তছির উদ্দিনের ছেলে মাজেদ (৫০) এবং বীরগঞ্জর ভোগডোমা গ্রামের  মৃত বরকত আলী শেখের ছেলে আলী আজম (৬৫) কে গ্রেপ্তার  করা হয়েছে। মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি  তারা প্রতিবেশী দেশে পাচারের জন্য চেষ্টা করছিলো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 আজ মঙ্গলবার উভয়কে সংশ্লিষ্ট থানায় তুলে দিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo