ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ কেজি ইলিশ জব্দসহ ৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেওয়া হয়।
নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার দশম দিন সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনেক জেলে জাল ফেলে পালিয়ে গেলেও ৭ জনকে আটক করে সাজা দেওয়া হয়। জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ফরিদপুরের সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় যাতে কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের তৎপরতা থাকবে। ইলিশের উৎপাদন বাড়াতে সরকার গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)