ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, সিসাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করেছে কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
নতুন বিধান অনুযায়ী সিগারেট, সিসা, ই-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রয়কারী সব দোকানকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। দোকান স্থাপনের ক্ষেত্রে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক।
এসব দোকান নগর এলাকার বাণিজ্যিক ভবনের ভেতরে থাকতে হবে এবং দোকানের আয়তন ন্যূনতম ৩৬ বর্গমিটার হতে হবে।
নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে সিলিকন ভ্যালির শীর্ষ প্রধানদের নিয়...
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...

মন্তব্য (০)